
রাজধানীর কলাবাগান থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুভ ও মো. শাকিল হোসেন।
আজ শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সন্ধ্যায় কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি ম্যাগাজিন, ১৩টি গুলি, দুটি পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় পাইপগান, একটি এয়ারগান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি চায়নিজ কুড়াল, একটি দেশীয় দা, তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রমে পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে