
ঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের গাজীপুরের শ্রীপুর উপকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, শামসুল কিছু দিন আগে চাকরি থেকে অব্যাহতি নেন। তিনি তাঁর পাওনা নেওয়ার জন্য আজ গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন।
দুর্ঘটনার পর চালকসহ সেলফি পরিবহনের বাসটি আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে একই পরিবহনের আরও পাঁচটি বাস আটক করেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। আটক চালক আব্দুল করিম (৪৫) ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) বিষ্ণুপদ শর্মা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে