
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলি, ম্যাগাজিন, প্রাইভেট কার, অন্যান্য আলামতসহ সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মুগদা থানা-পুলিশ। আজ বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জসিম (২৩), মো. বাবু ইসলাম (২৬), মো. জুম্মান আলী (২২), কাজী এহসান আহাম্মদ (৩০) ও মো. আল আমিন (২৪)। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুগদা থানাধীন গ্রিন মডেল টাউন এলাকায় পুলিশের টহল কার্যক্রম পরিচালনাকালে একটি সন্দেহভাজন প্রাইভেট কার দেখতে পান। এ সময় পুলিশ উক্ত প্রাইভেট কারে থাকা পাঁচ ব্যক্তির সঙ্গে কথা বললে তাঁদের কথাবার্তা অসংলগ্ন মনে হয়। সন্দেহজনক ব্যক্তিদের মধ্যে দুজন কৌশলে গাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে বাউন্ডারি ওয়ালের নিকট কিছু একটা ফেলে আসেন।
এ সময় পুলিশের আরও একটি টহল দলকে বিষয়টি অবগত করলে তারাও ঘটনাস্থলে আসে এবং বাউন্ডারি ওয়ালের নিকট অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ব্যক্তিদের ফেলে দেওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কার তল্লাশি করে বিশেষ কায়দায় রক্ষিত একটি সুইচ গিয়ার চাকু, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৫ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় ডিএমপি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে