পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের ছুটিতে হলে অবস্থান করা শিক্ষার্থী ও ক্যাম্পাসে দায়িত্বরত কর্মচারীদের আপ্যায়ন করানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের পক্ষ থেকে।
আজ সোমবার দুপুরে শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে ঈদ উপলক্ষে খাসির মাংস, পোলাও এবং ডিম দিয়ে আপ্যায়ন করানো হয়। সঙ্গে ছিল কোমল পানীয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য মহোদয় আগেই শিক্ষার্থীদের জন্য আপ্যায়নের উদ্যোগ নিতে চেয়েছিলেন। ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে থেকে যাওয়া শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় সুষ্ঠুভাবে তা বণ্টন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে আয়োজনে। প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক খোঁজখবর রাখা হয়েছে। রাতেও আমাদের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার ও মনির উপস্থিত থেকে দেখাশোনা করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এমন উদ্যোগ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। আয়োজনের দায়িত্বও শিক্ষার্থীদের দেওয়া হয়।’

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৫ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
৩০ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে