ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোরে কালামপুর আদর্শ গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন বিপ্লব কুজু (৩০) ও সুধীর (৪০)। তাঁদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তাঁরা পরিবার নিয়ে কালামপুর আদর্শ গ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
ধামরাই থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে বিপ্লব ও সুধীর অতিরিক্ত মদ পান করেন। এর পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন স্থানীয়ভাবে তাঁদের চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে তাঁরা মারা যান।
পুলিশ আরও জানায়, আজ সকালের দিকে পরিবারের লোকজন গোপনে ট্রাকে করে লাশ নিয়ে মিঠাপুকুর যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা লাশ আটকে ধামরাই থানাকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মৃত ব্যক্তিদের পরিবারের একজন সদস্য জানান, মদপানে মৃত্যু হওয়ায় ভয়ে ও পুলিশি ঝামেলা এড়াতে বিষয়টি গোপন রেখেছিলেন তাঁরা। এ জনই তাঁরা লাশ লুকিয়ে গ্রামের বাড়ি নেওয়ার চেষ্টা করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে