
দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন চোরাচালানের চেষ্টা ব্যর্থ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৩০ কোটি টাকা মূল্যের কোকেন আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে যুগ্ম পরিচালকের তত্ত্বাবধানে শিফট ইনচার্জের নেতৃত্বে বি-শিফটের কাস্টমস গোয়েন্দারা আগাম সতর্কতামূলক অবস্থান নেন। রাত আড়াইটার দিকে দোহা থেকে আগত কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮ ঢাকার ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে সন্দেহভাজন যাত্রী ৩০এ সিটের বিদেশি নারী এমএস কারেন পেতুলা স্তাফলের পরিচয় নিশ্চিত করা হয়।
ইমিগ্রেশন শেষে যাত্রীর ব্যাগেজ কাস্টমসের গ্রিন চ্যানেলে স্ক্যানিং ও ইনভেনটরি করা হয়। এ সময় তাঁর লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি পাত্র উদ্ধার করেন। সেগুলোর ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক পরীক্ষায় এগুলো কোকেন হিসেবে শনাক্ত হয়।
জব্দকৃত কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। ইনভেনটরি ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আটক যাত্রীকে পণ্যসহ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ফৌজদারি ও কাস্টমস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম চলছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে