
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলাবাহিনী। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের একটা অংশ পুলিশ সদস্যদের ওপর চড়াও হন। এতে অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন। এর আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ। সে সময় আহত হন সাংবাদিকসহ পাঁচজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহতরা হলেন—শ্যামপুর বহুমুখী স্কূল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০), হকার শফিকুল ইসলাম (৪৫), বার্তা ২৪-এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫) ও ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮)।
এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা যায়, বঙ্গভবনের সামনে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিক রাজু আহমেদ বলেন, বঙ্গভবনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। রাতে বিক্ষোভের সময় ছাত্র-জনতা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত শফিকুল ইসলাম বলেন, তিনি হকারি করেন। বিকেল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে ছিলেন। রাতে কে বা কারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে তাঁর পায়ে আঘাত লাগে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বঙ্গভবনের সামনে থেকে পাঁচজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে তিনজনের পায়ে আঘাত রয়েছে। সাউন্ডের কারণে দুজনের কানে আঘাত রয়েছে। জরুরি বিভাগ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাত আনুমানিক ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন থেকে তিনটা গাড়ি নিয়ে রাষ্ট্রপতির ভবনের দিকে যাওয়ার সময় ওয়ালটন মোড়ে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন হামলায় আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা মতিঝিল থানায় আশ্রয় নেয়।
আরও পড়ৃন:

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে