রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ‘আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাত ইউনিট ঘটনাস্থলে যায়। তবে রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা দেরি হয়েছে।
তবে বস্তির এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
এদিকে, বস্তির আশপাশের এলাকাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের ঘর থেকে জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
আগুন নেভাতে কতক্ষণ সময় লাগবে তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে