
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশসচেতনতা বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’।
আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘ঢাকার ধারণক্ষমতার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই স্পোগোমি গেমসের আয়োজন করা হয়েছে।’
ডিএনসিসির প্রশাসক আরও বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্য পৃথকীকরণ শিখবে। ছোটবেলা থেকেই যদি এই অভ্যাস গড়ে ওঠে, তাহলে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।
প্রতিযোগিতায় ৩৪টি দলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্জ্য চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়—বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
অংশগ্রহণকারীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং বর্জ্য পৃথকীকরণের জন্য ২০ মিনিট সময় পায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলে, ‘আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।’
প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করা অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন বলে, ‘আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সবাই অভ্যস্ত হলে বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।’
প্রতিযোগিতায় ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানসহ ডিএনসিসির অন্য কর্মকর্তারা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে