
রাজধানীর ডেমরায় ছুরিকাঘাতে নিজের বাবাকে হত্যার দায়ে কিশোর ছেলেকে (১৬) গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার (১৩ এপ্রিল) ভোরে কিশোর ছেলের ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। ডেমরা উত্তর বাজার জামে মসজিদের পাশে আব্দুল বাতেনের ভাড়া বাড়িতে এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত করেন। পরে সোমবার বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মৃত ইসরাফিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন সুতালারা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। এ বিষয়ে মৃতের স্ত্রী ছুরাইয়া (৪৫) ডেমরা থানায় সোমবার রাতে তাঁর কিশোর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই ছেলে ও ১ মেয়ে নিয়ে ছুরাইয়া তার মৃত স্বামী ডেমরা উত্তর বাজার এলাকায় বসবাস করতেন। গত সোমবার ভোরে নিহত ইসরাফিল তার স্ত্রীর ছুরাইয়ার কাছে মাদকের জন্য ৫০০ টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এ সময় ইসরাফিল ছুরি নিয়ে তার স্ত্রীকে মারতে আসে। এ ঘটনায় তাদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হলে কিশোর ছেলেও বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং বাবার হাতে থাকা ছুরি কেড়ে নেয়। এদিকে ঝগড়াঝাঁটির একপর্যায়ে কিশোর ছেলে উত্তেজিত হয়ে বাবা ইসরাফিলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর ছেলেকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে কিশোর ছেলেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে