ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ কায়সার ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল্লাহ কায়সার তাঁর ভাই মোহাম্মদ মাসুদ রানা ও ভাগনে ফিরোজ কবিরকে সঙ্গে নিয়ে বিক্রির উদ্দেশ্যে ১৮টি গরু নিয়ে পাড়াগ্রাম পশুর হাটে যান। মঙ্গলবার রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি হয়। বাকি চারটি গরু বিক্রির অপেক্ষায় ছিলেন তাঁরা।
নিহতের ভাই মাসুদ রানা বলেন, রাত প্রায় ৯টার দিকে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে এসে তাঁদের গরু বাঁধা স্থানে গরু বাঁধার চেষ্টা করেন। এ সময় তাঁর ভাগনে ফিরোজ বাধা দিলে হাট পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজনসহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালান। শহীদুল্লাহ কায়সার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপরও চড়াও হয়। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির প্রায় পাঁচ লাখ টাকাও ছিনিয়ে নেয় তাঁরা।
মাসুদ রানা আরও বলেন, মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শহীদুল্লাহ কায়সারকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পাড়াগ্রাম পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় শহীদুল্লাহ কায়সার নামে একজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে