গতকাল রাজধানীর লা মেরিডিয়েনে অনুষ্ঠিত হয়ে গেল ‘পঞ্চম আন্তর্জাতিক একাডেমিক বেইজড ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি সিম্পোজিয়াম -২০২৪’। ডেন্টাল সার্জনদের আন্তর্জাতিক মিলনমেলার আয়োজন করে ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’।
দাঁতের সুরক্ষা নিয়ে কাজ করা ডেন্টাল পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ গত পাঁচ বছর ধরে ‘একাডেমিক বেইজড ক্লিনিক্যাল’ সম্মেলনের আয়োজন করে যাচ্ছে। বাংলাদেশের নানা প্রান্ত থেকে এবং বিশ্বের নানা প্রান্তের অভিজ্ঞতাসম্পন্ন ডেন্টাল সার্জনগণ এতে অংশগ্রহণ করেন। পাঁচ শতাধিক ডেন্টাল সার্জন উপস্থিত ছিলেন এই সিম্পোজিয়ামে।
এবারের সিম্পোজিয়ামের কি-নোট স্পিকার ছিলেন ইতালির প্রখ্যাত ডেন্টাল সার্জন, ‘টুমোরো টুথ’-এর প্রতিষ্ঠাতা ডা. মার্কো মায়োলিনো। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘এরকম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করা সত্যিই খুব আনন্দের। বাংলাদেশ ডেন্টিস্ট্রিতে অনেক এগিয়ে গেছে। আমি অভিভূত সবার অংশগ্রহণ এবং রেসপন্স দেখে। ডেন্টিস্ট্রি এখন অনেক মিথকে পাশ কাটিয়ে নির্ভুল চিকিৎসা প্রদানের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতেও এরকম আয়োজনে সঙ্গে থাকব এবং ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’কে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য এবং আমার অভিজ্ঞতা শেয়ার করার এবং বাংলাদেশের স্বনামধন্য ডেন্টাল সার্জনদের অভিজ্ঞতা শোনার সুযোগ দেওয়ার জন্য।
টুথ ফেইরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডা. আলভী রহমান বলেন, প্রতিবছর আমরা এরকম সম্মেলন করে থাকি আমাদের ক্লিনিক্যাল জ্ঞান এবং ডেন্টিস্ট্রির মান আরো উন্নততর করার লক্ষ্যে। বিশ্বমানের ডেন্টাল কেয়ার যেন রোগীদের জন্য নিশ্চিত করতে পারি সেটাই মূল উদ্দেশ্য। আমাদের ডেন্টাল সার্জনগণ আধুনিক ডেন্টাল টেকনোলজির সাথে নিজেদের আপডেট করার জন্য বদ্ধ পরিকর এবং তাঁদের অনুপ্রেরণাতেই এরকম মিলনমেলা আয়োজন করা সম্ভব হয়। সিম্পোজিয়ামের পাশাপাশি ‘হ্যান্ডস-অন’ কোর্স ট্রেইনিং ও আয়োজন করে থাকে ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’।
আয়োজনে প্রধান সহযোগী মেডিপ্লাস ছাড়াও ছিল একমি, ইউনিহেলথ, রেনাটা, এলিয়েন ফার্মা, বায়ো ফার্মা, আনিসা ডেন্টাল সাপ্লাইসহ আরো অন্যান্য কোম্পানি।
প্রসঙ্গত, কয়েকজন ডেন্টাল সার্জনের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘টুথ ফেইরি ফাউন্ডেশন’ ২০১২ সাল থেকে দাঁতের যত্নসংক্রান্ত সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে