রাজধানীর বনশ্রীতে এক ঠিকাদারের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইয়াসিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানার পুলিশ। এ সময় ছিনতাই হওয়া পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণখান থানার পশ্চিমপাড়া আশকোনা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। গত ২১ জুলাই রাত দেড়টার দিকে নরসিংদী থেকে কাজ শেষে বনশ্রীতে নিজের বাসায় ফিরছিলেন তিনি। পথে বনশ্রীর আবেশ হোটেলের সামনে অসুস্থ বোধ করায় গাড়ি থামিয়ে বের হন আমিরুল। সে সময় সেখানে থাকা এক যুবক তাঁকে ধরে গাড়িতে তুলে দেন। ওই যুবক নিজেও গাড়িতে ওঠেন। পরে বাসার নিচে পৌঁছালে আমিরুল তাঁকে গাড়ি থেকে নামতে বললে তিনি নিজেকে ইয়াসিন পাটোয়ারী নামে পরিচয় দেন। কিছুক্ষণ কথাবার্তার পর হঠাৎ তিনি আমিরুলের হাতে থাকা পিস্তল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় রামপুরা থানায় মামলা হলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আশকোনার একটি বাসায় আত্মগোপনে আছেন ইয়াসিন। এরপর গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর শোবার ঘরে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে