
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোর ফুটপাত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ সোমবার (১৯ মে) ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
যেসব সড়কের ফুটপাত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—প্রগতি সরণি, মিরপুর রোড, সাতরাস্তা, এয়ারপোর্ট রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, রিং রোড, সাতমসজিদ রোড, মাহবুব মোর্শেদ সরণি, একে খন্দকার সড়ক, মহাখালী হতে গুলশান-১ সড়ক।
প্রশাসকের নির্দেশনায় বলা হয়েছে, ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীদের জরুরি ভিত্তিতে এসব ফুটপাতের মেরামতকাজ শুরু করতে হবে এবং আসন্ন ঈদুল আজহার আগেই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফুটপাত মেরামতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত ফুটপাতের মেরামতের আগের ও পরের ছবি সংযুক্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রশাসক।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে