সবাই কাশবন ঘুরে এল, আমরাই বাদ! হতে পারে না।
এরই মধ্যে শরৎ যাই যাই করছে, তাই এক ছুটে দিয়াবাড়ী। আগে থেকেই শোনা, এখানে রয়েছে কাশের বন।
উত্তরার রাস্তাগুলোয় যান চলাচল বেড়েছে আবার। দোকানগুলোও খুলে গেছে। বিকেলের মৃদু আলোয় আকাশটা গাঢ় নীল। মাঝে মাঝে মেঘের আনাগোনা।
একটু পর আমরা যেখানে পৌঁছালাম, সেই জায়গাটিকে বলা হয় দিয়াবাড়ী বটতলা। একটু পরপরই সেখানে কাশবন। পাশ দিয়ে বয়ে চলেছে একটি খাল। তার পাশে খাবারের দোকান। চটপটি এখানেও ফেভারিট। তবে ফাস্টফুডের ভ্যানও দেখা গেল কয়েকটা।
কিছু দোকান আছে, যেখানে চা-বিস্কুট পাওয়া যায়। আমাদের দেখে একজন বললেন, তাঁর দোকানে গরুর খাঁটি দুধের চা পাওয়া যাবে। করোনার মধ্যে যেখানে-সেখানে মাস্ক খোলা যাবে না। তাই চা খাওয়ার এই উদার আমন্ত্রণে সাড়া দেওয়া গেল না।
এখানেই রয়েছে চরকি, বাচ্চাদের খেলনা। আর রয়েছে বন্দুকের খেলা। বেলুনগুলো বন্দুকের গুলি দিয়ে ফাটাতে হবে।
যিনি এই খেলাটি নিয়ে বসেছেন, তাঁর নাম আনোয়ার হোসেন। বেশ দিলখোলা মানুষ।
‘আপনি কত দিন এখানে বন্দুকের খেলা নিয়ে?’
‘প্রায় দুই বচ্ছর।’
‘প্রতিদিন আসেন?’
‘এখন আসি। মাঝে তো এক বছর করোনার সময় দ্যাশে ছিলাম।’
‘বাড়ি কোথায়?’
‘ময়মনসিংহ।’
‘দিয়াবাড়ীতে কি সব সময় ভিড় হয়?’
‘শুক্রবার হলে ভিড় হয়। শুক্রবারে হাজার-বারো শ ট্যাকা কামাই করি।’
‘অন্য দিন?’
‘অন্য দিন একটু কম হয়।’ বিজনেস-সিক্রেট মনে হয়, তাই টাকার পরিমাণটা আর বললেন না।
‘এখানে লোকজন কেমন আসে?’
‘৫টা-৬টার দিকে মানুষে ভইরা যায়। বোঝেন না, যাওনের জায়গা কই? এখানে খোলা হাওয়া। একটু তো ঘুরতে মন চাইবই।’
‘থাকেন কোথায়?’
‘এই উত্তরাতেই।’
‘ছেলেমেয়ে কয়জন?’
‘এক ছেলে এক মেয়ে। আর বউ।’
‘সংসার ভালোভাবেই চলে?’
‘আপনারে একটা সিক্রেট বলি। আমি আসলে গুল্লির খেলার ব্যবসাটা পার্টটাইম করি। আমার আরও একটা চাকরি আছে, গার্মেন্টসে। সেখানে আমি ফায়ার ডোরে কাজ করি।’
তাতে বোঝা যায়, আনোয়ার হোসেনের অভাব নাই।
‘বাড়িতে গিয়ে কী করেছিলেন?’
‘বাড়িতে তো আমার জমিজমা আছে। একটু চাষবাস করি।’
‘বর্গা দিয়েছেন?’
‘আরে না। নিজের জমিতে নিজেই চাষ করি। সময়মতো বাড়ি গিয়া চাষ করি। মাঝে মাঝে দেইখ্যা আসি।’
‘আচ্ছা, সুখ মানে কী?’
‘সুখ? সুখ মানে কথা হইল যে আমার, সুখের তো শ্যাষ নাই। ছেলেমেয়ে নিয়া আছি, এইটাই তো সুখ।’
এই কাশবনে না এলে এ রকম একজন সুখী মানুষের সঙ্গে তো দেখা হতো না! কাশবনের মতোই তাঁর মনটাও উড়ে চলেছে…

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে