
মানিকগঞ্জের সিঙ্গাইরে বৃদ্ধ আজগর আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে গরমের মধ্যে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ গিয়ে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, সিঙ্গাইর উপজেলার রায়দক্ষিণ এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল ওই ছাত্রীর নানা আজগর আলীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশী মো. আল-আমিন (৪২) ও তাঁর সহযোগী সফি শিকদারের বিরুদ্ধে এই উত্ত্যক্ত ও হত্যার অভিযোগ ওঠে।
বৃদ্ধ আজগর আলী রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। হত্যার ঘটনায় তাঁর ছেলে আয়ূব খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ মীর হোসেন, মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামের চারজনকে গ্রেপ্তার করে। তবে হত্যাকাণ্ডের ১২ দিনেও এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে