
আগামীকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আঞ্চলিক কার্যালয়সমূহে নাগরিক সেবা খাত চালু রাখতে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী গাফিলতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানো হয়েছে। খুলে দেওয়া হবে নগর ভবনের সব তালা। তবে বন্ধ থাকবে দক্ষিণ সিটি করপোরেশনের নিয়োগ কার্যক্রম।
আজ রোববার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকাবাসীর ব্যানারে করা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্তৃক নাগরিক সেবা প্রদানে বাধাগ্রস্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান বলেন, ‘আমরা আন্দোলনরত ঢাকাবাসীকে স্থানীয় সরকার উপদেষ্টার সকল ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে জরুরি নাগরিক সেবাসমূহ নির্বিঘ্ন করার সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সিটি করপোরেশনে কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন বিভাগ, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে কর্মরত থেকে তাদের ওপরে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
যদি কোনো কর্মকর্তা ও কর্মচারী তাঁদের ওপর অর্পিত দায়িত্ব অর্থাৎ নাগরিক সেবা প্রদানে অপারগতা প্রকাশ বা গাফিলতি করেন, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই এই দেশের প্রকৃত মালিক। তাঁরা সঠিক সময়ে স্থানীয় সরকার উপদেষ্টার এমন ফ্যাসিস্ট, বেআইনি কার্যকলাপের জবাব দেবে। কোনো দালাল শ্রেণি, স্বৈরাচারের দোসর, দুর্নীতিবাজ কোনো কর্মকর্তা ও কর্মচারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা নগর ভবন বা আঞ্চলিক কার্যালয়সমূহের কোথাও প্রবেশ করতে পারবে না।’
স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে মশিউর রহমান বলেন, ‘তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা কোনোক্রমেই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তাই সকল প্রকার নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।’
আজ বেলা ১১টা থেকে নগর ভবনে ঢাকাবাসীর ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে কর্মচারী ও ইশরাক সমর্থকেরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গতকালও বিভিন্ন স্লোগান দেন তাঁরা। সকাল থেকে নগর ভবনের সামনে নেতা-কর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে সরকার স্বৈরাচারী আচরণ করেছে। আদালতের রায়কেও উপেক্ষা করেছে। তাই শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ডিএসসিসির কর্মচারী ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন শুরু হয়। এতে এক মাসেরও বেশি সময় ধরে নগর ভবনে তালা ঝুলতে থাকে। বিঘ্নিত হয় নাগরিক সেবা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে