বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে দীর্ঘায়িত করতে ওরা জঙ্গি, ওরা সাম্প্রদায়িক, ওরা এই, ওরা সেই বলে সমাজে বিভেদরেখা তৈরি করা হয়েছিল। সেই বিভেদরেখা আর থাকবে না। এ জন্য দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে মণ্ডপ পাহারা দিচ্ছে। যাতে কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা তো একই ভূখণ্ডের ওপরে দাঁড়িয়ে আছি। একই আলো–বাতাস–জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের ঐশ্বরিক চিন্তা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে আর বিভক্ত করা যাবে না।’
রিজভী বলেন, ‘ইতিহাসে বিভিন্ন শাসনকালে আছে হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল। এমন বিভিন্ন আমল থাকতে পারে। কিন্তু উৎসবের কোনো শাসনকাল নেই। উৎসব হলো মহামিলন ও অপার আনন্দের জায়গা। এই জায়গাটা যেন আর কেউ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। দেশমাতৃকার সঙ্গে জগৎ জননী মা এই দুইয়ের সম্মিলনে আমাদের মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয় দেশের প্রতি, মায়ের প্রতি, নারীদের প্রতি সেই ভালোবাসার উৎসবস্থল হলো দুর্গাপূজা।’
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, ছাত্রদলের নেতা মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৫ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে