রাজধানীর বাজারদর

দিনপঞ্জির হিসাবে বর্ষাকাল শুরু হয়েছে মাত্র ১২ দিন। এর মধ্যেই চড়েছে সবজির দাম। রাজধানীর বাজারে গত এক সপ্তাহে দাম বেড়ে শয়ের ঘর ছুঁই ছুঁই করছে কয়েক পদের সবজি। কোনো কোনোটির দাম শতকের ঘর পার হয়ে গেছে। এ কারণ হিসেবে মৌসুমের কথা বলছেন সবজি ব্যবসায়ীরা।
বিক্রেতারা দাম বাড়ার যুক্তি দেখিয়ে বলছেন, বর্ষা মৌসুমে অনেক সবজির উৎপাদন হয় না। যেগুলো উৎপাদিত হয় সেগুলোরও সরবরাহ ব্যাহত হচ্ছে বৃষ্টির কারণে। ফলে চাহিদার চেয়ে সবজির সরবরাহ কমে গেছে। এতেই দাম চড়ছে। গত এক সপ্তাহে পাইকারি বাজারেই কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম।
কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিবেদনের তথ্যমতে, গত এক মাসে ৭৫ শতাংশ সবজির দামই বেড়েছে। এসব সবজির দাম এক মাস আগের চেয়ে ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সবজি ছাড়াও গত এক সপ্তাহে চাল ও মাছের দাম আরেকটু বেড়েছে। তবে গরু ও খাসির মাংস, মুরগি, ডিম, চিনি, আটা, ময়দাসহ অন্যান্য মুদিপণ্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুগদাপাড়া, মালিবাগ, শান্তিনগর, সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগেও যে টমেটো ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা ১২০-১৩০ টাকা কেজি। কাঁকরোল, করলা, গোল বেগুন, কচুর লতিসহ পাঁচ থেকে ছয় ধরনের সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি, গত সপ্তাহের তুলনায় যা ১০ টাকা বেশি। চিচিঙ্গা, লম্বা বেগুনসহ চার থেকে পাঁচ ধরনের সবজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজিতে, যা গত সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা বেশি। কিছুটা কমে পাওয়া যাচ্ছে ঢ্যাঁড়স, পটোল ও কাঁচা পেঁপে। এসব সবজির দাম এখনো ৩০-৫০ টাকার মধ্যে রয়েছে।
তবে বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহ নাগাদ এগুলোর দামও বাড়তে পারে। কারণ, ঘাটে (পাইকারি বাজারে) সবজির সরবরাহ কমে গেছে।
রাজধানীর মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আনোয়ার বললেন, পাইকারি বাজারে সবজির সরবরাহ কম। ফলে আড়তদারদের সঙ্গে বেশি দামাদামি করা যায় না। গত এক সপ্তাহে কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে অনেক সবজিতে।
বাজারে বেড়েছে আলু ও কাঁচা মরিচের দামও। গত এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আলুর দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ৩০ টাকায় উঠেছে।
বর্ষার অঝোর বৃষ্টি তথা বন্যায় সাধারণত সবচেয়ে বেশি বাড়ে কাঁচা মরিচের দাম। যদিও এ পর্যন্ত দেশজুড়ে অতিবৃষ্টি বা বন্যা হয়নি। কিন্তু তবু মরিচের দাম বাড়তে শুরু করেছে। গত সপ্তাহে যে কাঁচা মরিচ কেজিপ্রতি ৭০ টাকায় পাওয়া যেত, গতকাল তা ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজারে দেশি পেঁয়াজের দাম স্থির থাকলেও বেড়েছে আদা ও রসুনের দাম। খুচরায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬৫ টাকা কেজিতে। দেশি আদা ১২০-১৮০, যা এক সপ্তাহ আগে ছিল ৯০-১৭০ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ১১০-১৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৯০-১৪০ টাকা কেজি।
এদিকে চলতি সপ্তাহে আরেকটু বেড়েছে চালের দাম। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশনের (টিসিবি) হিসাবে চলতি সপ্তাহে মানভেদে কেজিপ্রতি ৩ টাকা বেড়েছে চালের দাম। টিসিবির প্রতিবেদনে বলা হয়, বাজারে গত সপ্তাহে যে সরু চালের দাম ছিল ৮২ টাকা কেজি, তা চলতি সপ্তাহে ৮৫ টাকায় উঠেছে। এ ছাড়া মোটা চালের দামও ৩ টাকা বেড়ে ৫৮ টাকায় উঠেছে।
বাজারে মাছের দামও বেড়েছে। গত এক মাসে মাছের দাম কেজিপ্রতি ৩০-৫০ টাকা বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে ছোট ও মাঝারি রুই এবং কাতলা মাছ বিক্রি হয়েছে ২৮০-৩৮০ টাকা কেজিতে, যা কিছুদিন আগেও ছিল ২৫০-৩৩০ টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে ১৮০-২৫০ টাকা কেজিতে, যা ছিল ২৫০-২৪০ টাকা।
মুগদাপাড়া বাজারে মাছ বিক্রেতা বলেন, বর্ষার ও বৃষ্টির পানি ঢুকে পড়ায় অনেক খামারি পুকুরের মাছ তুলে আগেই বিক্রি করে দিয়েছেন। তাই চাষের মাছের সরবরাহ এখন কিছুটা কম।
তবে ফার্মের মুরগি, গরুর মাংস ও ডিমের দাম গত সপ্তাহের জায়গাতেই স্থির আছে। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা কেজি। সোনালি ৩০০-৩১০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০-৭৮০ টাকা কেজি।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে