
রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিএমপি। আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের ছাপরা মসজিস-সংলগ্ন এলাকা থেকে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. নাঈম (৩২), মিন্টু মিয়া (৩০) ও আল আমিন (২২)।
গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি, একটি চাপাতি ও একটি লোহার রড জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর আজ (বৃহস্পতিবার) তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কারাগারের থাকা ওই ডাকাতেরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে নাঈম, শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া গ্রামের সাজু মণ্ডলের ছেলে মিন্টু মিয়া এবং গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার আবুল হোসেনের ছেলে আল আমিন।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজ সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ নম্বর সেক্টর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অপর দিকে একই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক খান জানান, গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি ও একটি লোহার রড জব্দ করা হয়।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে