
পুরান ঢাকার লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোড এলাকার শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার (৮ মার্চ) বিকেলে লালবাগ শাহী মসজিদসংলগ্ন কাজী রিয়াজ উদ্দিন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কে আর রোড পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিশিষ্ট ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে ৭০ হাজার বাসিন্দা, কিন্তু খেলার জন্য কোনো মাঠ নেই। এই মাঠই শিশুদের খেলার একমাত্র জায়গা, যেখানে প্রবীণেরাও সকালে হাঁটতে আসেন। অথচ একদল ভূমিদস্যু জাল কাগজপত্র তৈরি করে এটি দখলের পাঁয়তারা করছে।’
কে আর রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন বলেন, যেকোনো মূল্যে এই ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে।
বক্তারা আরও বলেন, এই মানববন্ধন শুধু কর্মসূচির শুরু। যত দিন না মাঠ রক্ষা হচ্ছে, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।
পঞ্চায়েত কমিটির সভাপতি এজাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মনির উদ্দীন পাপ্পু, নারী উদ্যোক্তা ঊষা মাহমুদ, মাহফুজুল হক আন্টু প্রমুখ।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৯ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে