
রাজধানীর উত্তরখানের কুড়িপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির তারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আব্দুল্লাহপুর টু মৈনারটেক সড়কের কুড়িপাড়ার হাজী সুপার মার্কেটের সঙ্গের বৈদ্যুতিক খুঁটিতে আজ শনিবার ভোর সোয়া ৪টায় এই অগ্নিকাণ্ড হয়। উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুছ সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে ওই মার্কেট ও বৈদ্যুতিক খুঁটিসংলগ্ন বাড়িটি রক্ষা পেয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার করছে। আর যে যেভাবে পারছে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ওই সময় ওই পথ দিয়ে একটি বালুবোঝাই ডাম্পট্রাক যাচ্ছিল। সেটি রাস্তায় থামিয়ে উত্তরখান থানা-পুলিশের ড্রাইভার সুজন ও এলাকাবাসী গাড়িতে উঠে বালু ছিটাতে থাকেন। পরে পুলিশের কয়েকটি টিমও ঘটনাস্থলে আসে। এতে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই সময় কুড়িপাড়া এলাকায় ছিলেন আলমগীর নামের একজন গাড়ির মিস্ত্রি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বসে লুডু খেলছিলাম। তখন দেখি মার্কেটের ওপরের তারে আগুন লাগছে। পরে ৯৯৯-এ ফোন দিয়ে আমরা জানাই। তারপর পুলিশ আসে।’
এদিকে আগুনের খবর পেয়ে উত্তরখান থানার উপপরিদর্শক আব্দুছ সামাদ ও আশরাফুল আলম এবং এএসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে তিনটি টিম ঘটনাস্থলে আসে। তারা রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে বালু-পানি মেরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে উত্তরখান থানার এসআই আব্দুছ সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসী আগুন লাগার খবরটি জানায়। পরে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের সহযোগিতায় পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।’
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া গেছে।’

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে