
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার এজাহারে ১ নম্বর আসামি বিল্লাল তালুকদার এবং ৩ নম্বর আসামি বাপ্পি।
র্যাব জানায়, ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রমনা থানাধীন মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে প্রায় ৩০ থেকে ৩৫ জন দুর্বৃত্ত দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা ও কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে পরদিন (৪ সেপ্টেম্বর) রমনা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ ও আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার এবং কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার হওয়া আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে