
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এশিয়াটিক ৩৬০ এর নতুন উদ্যোগ, স্ট্যাকমিস্ট ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানটি ব্র্যান্ড এবং ইনফ্লুয়েন্সারদের মধ্যে সুনির্দিষ্ট ও সুসংগঠিত সম্পর্ক গড়ে তুলবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন হলে স্ট্যাকমিস্ট গালা নামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও তাসনুভা আহমেদ টিনা।
স্ট্যাকমিস্টের পরিচালক ইরেশ যাকের আজকের পত্রিকাকে বলেন, ‘স্ট্যাকমিস্টের কাজ হচ্ছে ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট এবং ক্রিয়েশন।’
প্রতিষ্ঠানটির উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজ্ঞাপনী জগৎ এখন অনেক বেশি গণতান্ত্রিক। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করছে। সেখানে দেখা যাচ্ছে হাজারটা বিষয়ে হাজারজন ইনফ্লুয়েন্সার আছেন। ভোক্তাদের সামনে যথাযথ তথ্যগুলো যাতে আনতে পারি এবং ক্লায়েন্টদের সঙ্গে ইনফ্লুয়েন্সারদের যেন ভালো করে ট্যাগ করতে পারি, তাই স্ট্যাকমিস্ট। পাশাপাশি ইনফ্লুয়েন্সারদের আরও বড় ক্ষেত্র তৈরি করা আমাদের লক্ষ্য।’
স্ট্যাকমিস্টের ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদ আলম বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে এই প্রতিষ্ঠানটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়া। আমরা ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এ একটি বড় ভূমিকা রাখব।’
স্ট্যাকমিস্টের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি গত ৫৫ বছর ধরে ইনফ্লুয়েন্সার। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছে। মানুষ তাদের কথা শুনছে। অনেকে প্রভাবিতও হচ্ছে। এই তারুণ্যকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ট্যালেন্টগুলো যেন সত্যিকার অর্থেই কাজে লাগে, সে জন্য তাদের সঙ্গে একটা সুসংগঠিত উপায়ে কাজ করতে চাই। আমরা কখনো এই প্ল্যাটফর্ম থেকে এমন কোনো ম্যাসেজ দিতে চাই না, যেটা সমাজের জন্য ভুল। ইনফ্লুয়েন্সারদের দর্শকদের প্রতি ইনটেগ্রেটি, কমিটমেন্ট থাকতে হবে। এই কাজটাই স্ট্যাকমিস্ট করতে চাইছে।’
অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বনামধন্য ইনফ্লুয়েন্সারেরা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন মাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন তারা।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে