
রাজধানীর উত্তরায় একটি লরির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক মো. রকি (৩৯) ও আরোহী মনির উদ্দিন হিরো (৩৭) নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতু মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রকি রাজশাহীর বোয়ালিয়া উপজেলার আসাম গ্রামের মো. সেন্টুর ছেলে এবং মনির একই উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে। তাঁরা দুজন বন্ধু ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও টঙ্গী সরকারি কলেজের ছাত্র মো. ইউসুফ আলী বলেন, জসীমউদ্দীন মোড়ে উড়াল সেতুর শেষ মাথায় সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে পড়ে যায়। লরিটিও ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় দুজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ সরকারি মৈত্রী হাসপাতালে আনা হয়। সেখানে পরে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত দুজনের মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নাম-ঠিকানা জানা যায়। তাঁদের মোবাইল ফোন থেকে কল করে স্বজন ও সহকর্মীদের দুর্ঘটনার সংবাদ জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ। আজ মঙ্গলবার তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় জড়িত লরিসহ এর চালক নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। চালককে আদালতে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে