
রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বীথি (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন।
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকেলে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহ উদ্ধার করা হয়। এ সময় তিনি গলায় রশি প্যাঁচানো অবস্থায় ফ্লোরে পড়েছিলেন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, মেয়েটি ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর রুম থেকে দুটি মোবাইল ফোন পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বীথির মামা আব্দুল মালেক জানান, বীথি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। তিনি ছোট থাকতেই তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তাঁর খালা নাসিমা বেগমের বাসায় থাকতেন। সেখানে থেকে পড়াশোনা করতেন। বীথি ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স শেষ করেন। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই, এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
আব্দুল মালেক আরও জানান, দুপুরে বীথি দরজা বন্ধ করে তাঁর ঘরে ছিলেন। তবে অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। তাঁরা দেখতে পান দরজার ওপরে গ্রিলের সঙ্গে রশি ঝুলছেন। সঙ্গে সঙ্গে রশি কেটে দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে বীথিকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে। জানতে পেরেছেন একটি ছেলের সঙ্গে বীথির প্রেমের সম্পর্ক ছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে