
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম এবং আশুলিয়ার গাজীরচট শের আলী এলাকার মো. সোহেল পারভেজ। তাঁদের আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পতাকা হাতে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন স্লোগান দিয়ে ফটকের দিকে অগ্রসর হতে থাকেন। পরে তাঁদের মধ্য থেকে তিন ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।
শাহজালাল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘স্লোগান দিয়ে যখন এই দিকে (মূল ফটক) এসেছে, তখন দেখলাম (তাঁদের ধরতে) কিছু ভাই দৌড়ে এসেছে। পরে একেকজন একেক দিকে দৌড়ে পালিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে দেখে তাদের আওয়ামী লীগের লোকজনই মনে হয়েছে।’
দলটির সদস্যদের পরিচয় জানতে চাইলে একজন সাংবাদিকদের বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ পরে জানান, তাঁর নাম আমিন মুসল্লী। তিনি বরগুনা সদর থেকে এসেছেন।’ আরেকজন জানান তাঁর নাম জীবন হাওলাদার। পরে তাঁরা স্মৃতিসৌধ থেকে সরে যান।
স্লোগান দেওয়া দলটির সদস্যদের ধাওয়া দেন অনেকে। এমনকি কেউ মারধর করার চেষ্টাও করেন। তখন উপস্থিত সংবাদকর্মীসহ বেশ কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন। হামলাকারীদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে উপস্থিত জনতা কানে ধরায়। তাঁকে মারধরও করা হয়। পরে তাঁকে স্মৃতিসৌধ থেকে বের করে দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রবাসী’।
তিনজনকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি বলেন, উসকানিমূলক স্লোগান দিয়ে তাঁরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে