
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন ওড়ানোর ঘটনায় একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের ভিআইপি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, সাফ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়দের আগমন উপলক্ষে ভিডিও ধারণের সময় একটি ড্রোন উড়তে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করে জব্দ করা হয়। জব্দ ড্রোনটি ডিজেআই ম্যাভিক ৪ প্রো মডেলের বলে নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিচালনা করা হচ্ছিল, যা বিদ্যমান আইন ও বিধিমালার পরিপন্থী।
বেবিচক জানায়, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত। এ ধরনের সংবেদনশীল এলাকায় যথাযথ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে ভবিষ্যতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১২ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে