রাজধানীর কামরাঙ্গীরচরে ২৩ বছর আগে গৃহবধূ ডালিয়া বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মো. টিটুকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে টিটুর মা আমেনা বেগম ও তাঁর ভাই শাহ আলমকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হারুনুর রশিদ এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই রায় দেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ডালিয়া বেগমের সঙ্গে ১৯৯৭ সালে টিটুর বিয়ে হয়। বিয়ের পর থেকে টিটুসহ তাঁর পরিবারের সদস্যরা ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ডালিয়াকে নির্যাতন করতেন। এ কারণে ভুক্তভোগী আদালতে যৌতুকের মামলা করেন। পরে আপস করে মামলাটি প্রত্যাহার করে সংসার শুরু করেন।
তবে আবার ৫০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক না দেওয়ায় ২০০২ সালের ৭ সেপ্টেম্বর সকালে টিটু ডালিয়ার শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের ভাড়াটেরা চিৎকার শুনে ডালিয়াকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর মারা যান তিনি। এ ঘটনায় তাঁর বাবা মো. রোস্তম আলী কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে