
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত 8 এর বিচারক মঞ্জুরুল হাসান এই রায় দেন। পাশাপাশি পাপিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাস কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায়ে পাপিয়ার স্বামী সাবেক ছাত্রলীগ নেতা মফিজুর রহমান সুমনসহ চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়। অপর ৩ আসামি হচ্ছেন—সাব্বির খোন্দকার, শেখ তৈয়বা নুর ও জোবায়ের আলম।
জামিনে থাকা পাপিয়া আদালতে হাজির হননি। সময়ের আবেদন করেন তিনি। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত রায়ে উল্লেখ করেছেন, তিনি এই মামলায় যত দিন জেল হাজতে ছিলেন তত দিন সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
অন্যান্যদের মধ্যে জোবায়ের প্রথম থেকে পলাতক। এর আগে তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। আসামি মফিজুর রহমান সুমন ও শেখ তৈয়বা নুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্য কোনো মামলায় প্রয়োজন না থাকলে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।
২০২২ সালের ১১ মার্চ পাপিয়াসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ২০২১ সালের ২১ আগস্ট একই আদালত পাপিয়া-সুমন দম্পতি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০২০ সালের ১০ অক্টোবর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. ইব্রাহিম হোসেন তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২০ সালের ২১ মার্চ মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় তাঁদের বিরুদ্ধে মামলাটি করেন সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া, তাঁর স্বামী ও তাঁদের ২ সহযোগীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। তাঁদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ মার্কিন ডলার, ৪২০ শ্রীলঙ্কান রুপি, ৩০১ ভারতীয় রুপি এবং ২টি ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব।
পরে র্যাব সদস্যরা পাপিয়ার ফার্মগেটের বাসায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা এবং কয়েকটি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে।
পরে শেরেবাংলা নগর থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ২টি এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর অধীনে বিমান বন্দর থানায় আরেকটি মামলা করা হয়। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়।
এর মধ্যে ২০২০ সালের ১২ অক্টোবর পাপিয়া ও তাঁর স্বামীকে অস্ত্র মামলায় ২৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। চার বছর কারাভোগের পর গত বছর ২৫ জুন তিনি জামিনে মুক্তি পান। তিনি নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে