
আষাঢ় চলছে। নগরে এই বৃষ্টি, এই রোদ। এরই মধ্যে নানা আয়োজনে মেতে উঠেছেন নগরবাসী। আয়োজন করছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা বর্ষা উদ্যাপন করলেন ‘বর্ষা বৈঠক’ নামে ধ্রুপদি বাদনের তালে তালে।
রাজধানীতে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গতকাল বৃহস্পতিবার ধ্রুপদি শিল্পীরা বর্ষার আবহ ফুটিয়ে তোলেন। এতে সারেঙ্গি, খেয়াল, সরোদ ও তবলার পরিবেশনা ছিল। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা এই পরিবেশনায় অংশগ্রহণ করেন।
শুরুতেই নিলয় হালদারের সারেঙ্গির সুর মোহিত করে দর্শকদের। বর্ষার মধ্যে এক বিষাদ যেন ছড়িয়ে পড়ে হলরুমে। তাঁর সঙ্গে তবলায় সহযোগিতা করেন দেবাদিত্য বণিক। দর্শকদের তালি বলে দেয়, কতটা হৃদয়গ্রাহী করেছে নিলয়ের সারেঙ্গির সুর।
এরপর খেয়াল পরিবেশন করেন সুদর্শন দাস। তাঁকে তবলায় সহযোগিতা করেন আপন বিশ্বাস এবং হারমোনিয়ামে ছিলেন ধ্রুব সরকার। এরপরে আসে সরোদ বাজানোর পালা। সরোদে সুর তোলেন শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে তবলায় যোগ দেন প্রাণেশ বসাক। তবলার তাল আর সরোদের সুর মাতিয়ে তোলে দর্শকদের।
একটি যন্ত্রসংগীত শেষ হওয়ার পরে শুরু হয় একটি কণ্ঠসংগীত—এভাবে এগিয়ে চলে বর্ষা বৈঠকের আসর। সরোদের সুরের পরে একটি ধ্রুপদি গান পরিবেশন করেন সংহতি ঘোষ রমা। পাখাওয়াজে তাঁকে সংগত করেন দেবাদিত্য বণিক।
আয়োজনের জৌলুশ বাড়িয়ে দেয় শেষ পরিবেশনা। উর্জিত অনুনাদ ও অপূর্ব জ্যোতি দত্তের যুগল তবলা বাদন দারুণ পরিবেশ সৃষ্টি করে। তাঁদের সঙ্গে হারমোনিয়ামে সংগত করেন কুমার প্রতিবিম্ব।
আয়োজকেরা বলছেন, বর্ষা বৈঠক সংগীতের শিক্ষার্থীদের একটি নিয়মিত আয়োজন। বাংলা সংস্কৃতি উদ্যাপন করতে ধ্রুপদি সংগীতের এই তরুণ শিক্ষার্থীদের পরিবেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে