
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসআইটিএ (SITA) সার্ভার আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ সময় সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে যাত্রীসেবা সচল রাখতে নির্ধারিত এয়ারলাইনগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম পরিচালনা করবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, রক্ষণাবেক্ষণ চলাকালীন যাত্রীসেবায় যাতে সমস্যা না হয়, সে জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হয়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, সার্ভার রক্ষণাবেক্ষণ একটি পূর্বনির্ধারিত নিয়মিত কার্যক্রম। এই সময়ের জন্য যাত্রীদের সহনশীলতা ও সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশা আল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
SITA (Société Internationale de Télécommunications Aéronautiques) একটি আন্তর্জাতিক সার্ভার নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী এয়ারলাইনস, বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি চেক-ইন, ব্যাগেজ হ্যান্ডলিং, বোর্ডিং এবং অন্যান্য অপারেশনাল প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই রক্ষণাবেক্ষণ সময়ে কোনো বিভ্রান্তি বা উদ্বেগে না পড়ে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যাত্রীসেবায় কোনো বড় ধরনের সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে