ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘নবজাতক কেনাবেচার’ সময় দুই নারীকে আটক করা হয়েছে। হাসপাতালটিতে থাকা আনসার সদস্যরা আটকের পর শাহবাগ থানা-পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করেছেন।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে নাহার আক্তার ও তাঁর বোন হাসিনাকে আটক করা হয়।
হাসপাতালটিতে ভর্তি নবজাতকটির মা কমলা বেগম (৩০) জানান, শেরপুরের শ্রীবরদী উপজেলার বকশীগঞ্জ গ্রামে তাঁর বাড়ি। থাকেন গাজীপুরের গাজীপুরা বাস্তাপাড়া এলাকায়। পেশায় গৃহকর্মী। তাঁর স্বামী বাদশা মিয়া ছয় থেকে সাত মাস আগে তাঁকে ফেলে অন্যত্র চলে যান। এতে অসহায় হয়ে পড়েন তিনি। বিভিন্নজনের কাছ থেকে সহযোগিতা নিয়ে চলছিলেন। ১৫ দিন আগে পরিচয় হয় ওই দুই নারীর সঙ্গে। তাঁরা একটি ক্লিনিকে কাজ করেন। কমলাকে তাঁরা বলেন, সন্তান জন্মানোর পর লালনপালন করতে না পারলে ৫০ হাজার টাকায় কিনে নেবেন তাঁরা। এতে রাজি হন কমলা।
কমলা আরও জানান, গাজীপুর সদর পশ্চিম আরিচপুরে ওই দুই নারীর বাসায় তাঁকে নিয়ে রাখা হয়। সেখানেই ক্লিনিকটি। গত ২৯ নভেম্বর তাঁকে ঢামেকে ভর্তি করালে ওই দিন রাতেই সিজারিয়ান অপারেশনের পর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়। ওই দুই নারী হাসপাতালে সার্বক্ষণিক তাঁর পাশেই ছিলেন। আজ দুপুরে বাচ্চা কেনার বিষয়ে কথা হয় তাঁদের মধ্যে। তখন মত পাল্টান কমলা। বাচ্চা বিক্রি করবেন না বলে জানান তাঁদের।
তখন হাসপাতালের খরচ বাবদ ২২ হাজার টাকা দাবি করেন ওই দুই নারী। সুস্থ হয়ে অন্যদের কাছ থেকে নিয়ে টাকা পরিশোধ করবেন বলে জানান কমলা। তাতে রাজি হন না তাঁরা। টাকা না পেলে আজই নবজাতকটিকে হাসপাতাল থেকে নিয়ে বিক্রি করে টাকা আদায় করবেন বলে জানান ওই দুই নারী। সে সময় হাসপাতালটির ১০৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত আনসার সদস্যদের বিষয়টি জানালে ওই দুই নারীকে আটক করা হয়।
ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকেরা জানান, গত ২৯ নভেম্বর কমলাকে হাসপাতালে আনা হয়। সে রাতেই তাঁর ছেলে হয়। পরদিন গাইনি ওয়ার্ড থেকে তাঁকে ১০৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ওই দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। যতটুকু জানা গেছে, নবজাতকটিকে দত্তক নিতে চেয়েছিলেন তাঁরা। তবে হাসপাতালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপরই তাঁদের আটক করা হয়। কেউ মামলা করতে রাজি নয়। তবু বিষয়টি যাচাই-বাছাই চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৬ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে