
এলইডি বিলবোর্ড বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা করার সিদ্ধান্ত হয়। কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপন ফলক বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা নির্ধারিত থাকলেও কৌশলে মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়। এভাবে দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজস্ব ক্ষতির সত্যতা পাওয়া গেছে।
যে ছয়জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) খান মোহাম্মদ বিলাল, প্রতিষ্ঠানটির সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা (বাজার) মো. ইফসুফ আলী সরদার, ঠিকাদারি প্রতিষ্ঠান টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির তিন কর্মকর্তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তাঁদের বিরুদ্ধে এই আদেশ জারি করা হয়েছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে