রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) ও অশোভন আচরণের প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে স্টাফ কোয়ার্টার এলাকায় অছিম পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত এই পরিবহনের বাস চলাচল কবে শুরু হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে মিরপুর থেকে ডেমরা আসার পথে এক ছাত্রী অছিম পরিবহনের বাসচালক ও হেলপার কর্তৃক অশোভন আচরণের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে শিক্ষার্থীরা বনশ্রী ব্রিজের সামনে অভিযুক্ত বাসটি থামানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি থামানোর সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় এক শিক্ষার্থী দৌড়ে বাসে উঠতে গেলে হেলপার তাঁকে লাঠি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেয়। একই সময়ে অন্য এক শিক্ষার্থীকে বাস দিয়ে ধাক্কা দেওয়া হলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেলে শিক্ষার্থীরা স্টাফ কোয়ার্টার এলাকায় জড়ো হয়ে অছিম পরিবহনের সব বাস আটকে দেয়।
ভুক্তভোগী ছাত্রী জানান, বাসে হেনস্তার শিকার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, ‘গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। প্রকাশ্যে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি আরও জানান, ঘটনার দিন বাসে থাকা অন্য যাত্রীরাও চালক ও হেলপারের আচরণের তীব্র নিন্দা জানায়।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, ‘অছিম পরিবহন বন্ধ রাখা নিয়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা থানায় বসে সমাধানের চেষ্টা করছি। এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে