
রাজধানীর কদমতলী থানার রহমতবাগ এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রহমতবাগের একটি বহুতল ভবনে অভিযান চালানো হয়।
অভিযানে কুখ্যাত অস্ত্র ও মাদক কারবারি মো. শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুর (৪২) ও ভাড়া বাসার মালিক মো. বাচ্চু মিয়া (৩৮) গ্রেপ্তার হন।
অভিযানকালে বাচ্চু মিয়ার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে শুটার শুক্কুর র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পার্শ্ববর্তী ভবনের ছাদে লাফ দেন এবং আহত হন। পরে তাঁর হাতে থাকা শপিং ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র। শনাক্ত এড়াতে অস্ত্রটির সিরিয়াল নম্বর ঘষে ফেলা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক, জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত।
শুটার শুক্কুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে এবং তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। বিশেষ করে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে কদমতলীতে সিএনজিচালক জাকির হোসেন হত্যাকাণ্ডে তিনি প্রধান আসামি হিসেবে অভিযুক্ত। অন্যদিকে বাচ্চু মিয়ার বিরুদ্ধেও মাদকসংক্রান্ত দুটি মামলা রয়েছে।
র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) মোহাম্মদ কামরুজ্জামান জানান, এই অভিযান ছিল র্যাবের গোয়েন্দা নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার একটি সফল উদাহরণ। লুট হওয়া অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে