
ঐতিহ্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আবারও ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
উপদেষ্টা বলেন, ‘পদ্মা সেতু থাকলেও শিমুলিয়া ঘাটের প্রয়োজনীয়তা এখনো অপরিহার্য। এটি শুধু পরিবহনের মাধ্যম নয়, এই ঘাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাস্তব জীবনের অংশ।’
আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, ‘উন্নত বিশ্বে নদী রক্ষায় যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়। আমাদের দেশেও এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়বে নদী, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জীবন-জীবিকা। পাশাপাশি পদ্মা নদী রক্ষায় কার্যকর খননের (ড্রেজিং) কোনো বিকল্প নেই।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শিমুলিয়া ঘাট নিয়ে অনেকেই নানা মন্তব্য করেছেন। কিন্তু আমি শুরু থেকেই বলে আসছি, এই স্থানে একটি ঘাট থাকা জরুরি। বিশ্বের অনেক উন্নত দেশে, বিশেষ করে জার্মানির মতো দেশে আধুনিক সেতু থাকার পরেও ঐতিহ্যবাহী নৌঘাটগুলো সংরক্ষিত রয়েছে এবং তা অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।’
সেমিনারে বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিক মানের বন্দরসহ ১০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। উপদেষ্টা সাখাওয়াত হোসেন তা থেকে তিনটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পরে তিনি দুই সপ্তাহব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন এবং ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) ক্যাপ্টেন মো. শাহ জাহান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন প্রমুখ।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৭ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১১ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে