
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল হাটে এক লাখ গরু বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত 'ডিএনসিসি ডিজিটাল হাট' উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছর ডিজিটাল গরুর হাটে প্রায় ২৭ হাজার গরু বিক্রি হয়েছিল। দ্বিতীয় বছর এই আয়োজনে গরু বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এক লাখ। এক লাখ গরু যদি আমরা কোরবানির হাটে বিক্রি করতে পারি তাহলে পাঁচ লাখ গরুর হাটে যাওয়া থেকে বিরত রাখতে পারব। এতে এই মানুষগুলো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে পারবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিকেরাও ডিজিটাল হাট থেকে গরু কিনতে পারবেন জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশন নয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ, গাজীপুরের মানুষও এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গরু কিনতে পারবেন।
মেয়র বলেন, গতবার শুরু করার পর অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। গরু কেনার পর অনেকে অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ এসেছে। এ জন্য এবার বাংলাদেশ ব্যাংক অনলাইনে নিরাপদ লেনদেনের প্ল্যাটফর্ম এসক্রো সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের সুরক্ষা দেবে। এই পদ্ধতিতে গরু কেনার টাকা জমা হবে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে। এরপর গ্রাহক নিশ্চিত করলে টাকা পাবেন বিক্রেতা।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির তথ্য বলছে, আজ রোববার থেকে অনলাইনে শুরু হচ্ছে কোরবানির পশুর ডিজিটাল হাট। ডিজিটালহাট ডট নেট–এ ঠিকানায় গিয়ে পছন্দের কোরবানির পশু কিনতে পারবেন ক্রেতারা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) এবং বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) যৌথ উদ্যোগে এই হাট বসছে।
এবার ই-ক্যাব ও বিডিএফএ অনুমোদিত সদস্যের প্রতিষ্ঠানই কেবল পশুর ডিজিটাল হাটে অংশ নিতে পারবে। জেলা প্রশাসকদের অনুমোদিত বিক্রেতারাও তাঁদের পশু বিক্রি করতে পারবেন। তবে প্রান্তিক চাষিরা এবার তাঁদের পশু ডিজিটাল হাটে বিক্রি করতে পারবেন না।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে ডিজিটাল কোরবানির পশুর হাটে পশু ক্রয়–বিক্রয় ও স্লটারিং সেবাসংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন অনুসরণ করেই ডিজিটাল পশুর হাটের বেচাকেনা হবে বলে জানিয়েছে ই–ক্যাব।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে