
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে জাতীয় সংসদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সংসদবিষয়ক সাংবাদিকতা বিশেষ ধরনের, যা সাংবাদিকেরা আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। বিপিজেএ প্রকাশিত পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর উদ্যোগে ‘পার্লামেন্ট জার্নাল’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। এ সময় স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে সহসভাপতি মশিউর রহমানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, পার্লামেন্ট জার্নালের সম্পাদক কামরান রেজা, সিনিয়র সাংবাদিক সজল জাহিদ, হারুন জামিল, জাহিদ চৌধুরী, মোস্তফা কামাল ও বিপিজেএর প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মুফতি আহমেদ এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
মোড়ক উন্মোচন প্রকাশনায় সহযোগিতা করেন জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব আজিজুর রহমান ও যুগ্ম সচিব নাজমুল হক। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার যুগ্ম সচিব তারিক মাহমুদও বক্তব্য দেন।
স্পিকার শিরীন শারমিন বলেন, ‘১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্ট জার্নালের এই প্রকাশনাটি একটি গঠনমূলক প্রকাশনা। জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বিষয়ভিত্তিক লেখা নিয়ে প্রকাশিত এই জার্নালে আইন প্রণয়ন পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে।’
স্পিকার বলেন, এই জার্নাল রিসার্চ এবং সংসদবিষয়ক রেফারেন্সের একটি ভালো উৎস হতে পারে।
স্পিকার শিরীন শারমিন বলেন, বিপিজেএর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাভিত্তিক প্রকাশনা প্রকাশ করতে পারে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট, বিষয়ভিত্তিক ডেমোক্রেসি, মৌলিক অধিকার, মানবাধিকার নিয়ে প্রকাশনা বের করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ এগিয়ে চলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র এ গিয়েছে। সংবিধানের প্রতি অনুগত থেকে সাংবাদিকেরা সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
স্পিকার বলেন, সংবিধান একটি লিভিং ডকুমেন্ট। এ দেশের সংবিধানকে কোনো বিদেশ থেকে আমদানি করা হয় নাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিনই সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন। এ সময় ১৯৭২ এ গণপরিষদে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ সবাইকে পড়ার অনুরোধ জানান তিনি।
স্পিকার সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘পার্লামেন্ট জার্নাল’ প্রকাশনার জন্য ও অনুষ্ঠান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী কমিটির সদস্য এমরান হোসাইন শেখ ও মিজান রহমান, গণমাধ্যম কর্মীরা, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে