
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মেহেরুন্নেছা ভূমির (২২) বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।
নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকায় থাকি। আমাদের এক মেয়ে আছে। আমার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আজ সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে মগবাজার আদ্ব-দীন হাসপাতালে যাচ্ছিলাম।
‘হানিফ ফ্লাইওভারে উঠে সেখানে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ পেছন থেকে মনজিল পরিবহনের একটি বাস কয়েকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে সে মারা যায়।’
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সকালে হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই মনজিল পরিবহনের বাসটিকে জব্দ করা হয় জানিয়ে ঢাকার ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, বাসচালক পলাতক রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ চলছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে