
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আয়োজিত এই প্রতীকী ম্যারাথন ছিল এবারের গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপনের অন্যতম অংশ। অংশগ্রহণকারীরা জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোর আত্মত্যাগকে স্মরণ করে দৌড়ে অংশ নেন। আজ সকাল ৭টায় এই ম্যারাথনের উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
ম্যারাথন শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজকের এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়ে আমরা সেই মহান আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তরুণ প্রজন্মকে সেই চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময়ই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে সচেতন ও সক্রিয় রাখতে কাজ করে যাবে। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, গণ-অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও সক্রিয় যুবসমাজ গঠনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথনটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। পাঁচ কিলোমিটার এই প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে নিহতদের স্মরণ করতেই মূলত দেশব্যাপী বিশেষ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে