‘মেধায় আমার চাকরি হয়েছে, কোটায় নয়। তাই মেধার পক্ষেই ছিলাম।’ আদালতে একথা বলেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (সাবেক ডিসি লালবাগ গোয়েন্দা জোন) মশিউর রহমান।
আজ শুক্রবার রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শুনানির সময় মশিউর রহমান আদালতে একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে তাকে ঢাকায় আনা হয়। আজ নিউমার্কেট থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, লালবাগ জোনের গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি মশিউর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনিও একজন নির্দেশদাতা। নির্দেশদাতা আর কারা কারা আছেন তাদের শনাক্ত করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রিমান্ড শুনানির একপর্যায়ে আদালত মশিউর রহমানের বক্তব্য শুনতে চান। তখন তিনি বলেন, ‘আমি ডিবি পুলিশের ডিসি হয়েছি মেধা দিয়ে। কোটা দিয়ে এ জায়গায় আসিনি। এজন্য শুরু থেকেই আমি কোটার বিরোধী ছিলাম। এমনকি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দৈনিক অন্তত পাঁচবার আমার বিতর্ক হতো। আমি কোটাবিরোধী এই আন্দোলনে কোনো সহিংসতার সঙ্গে কখনোই জড়িত হইনি।’
তিনি আরও বলেন, ‘ঢাকায় পুলিশের ১০ জন ডিসি আছেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা বা সমাবেশ ছত্রভঙ্গ করার দায়িত্ব পুলিশ পালন করে। এসব বিষয়ে আমরা (ডিবি পুলিশ) মাঠে কাজ করি না। আমি সম্পূর্ণ নির্দোষ।’ এরপর আদালত মশিউর রহমানকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে