ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী মনিরুজ্জামান ওরফে মাসুম (৪৮) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে মারা যান। গতকাল বিকেলে ওই বন্দীকে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘কারাগার থেকে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
জানা গেছে, ওই বন্দীকে গাজিপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের পরামর্শে গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকেরা হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মনিরুজ্জামান ওরফে মাসুমের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামে। বাবার নাম মজিবর রহমান। ঈশ্বরদী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল। তার কয়েদি নম্বর-৪৬৮১ /এ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে