মিথ্যা তথ্যপ্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলা খারিজের আদেশ দেন।
ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেন, মামলা গ্রহণ করার মত কোনো উপাদান বাদীর অভিযোগে নেই বিধায় মামলা খারিজ করা হলো। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
সকালে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মুছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে মামলাটি খারিজ করে দেন।
মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত সফলতা ভিন্ন খাতে প্রবাহিত করতে চান রোকেয়া প্রাচী। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের রক্ষা করে পুনর্বাসনের উদ্দেশ্যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে বক্তব্য বা সাক্ষাৎকার না দিয়ে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভারতের গণমাধ্যমে আক্রমণাত্মক, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাক্ষাৎকার ও বক্তব্য দেন।
এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে চেয়েছিলেন যা সাইবার নিরাপত্তা আইনে অপরাধ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে