
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মোটর গ্যারেজে কাজ করতেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নয়ন।
নয়নের শ্বশুর এরশাদুল হক জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার দক্ষিণ গোব্দা গ্রামে। বর্তমানে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় থাকতেন। ওই এলাকায় একটি মোটর গ্যারেজে কাজ করতেন নয়ন।
তিনি আরও বলেন, গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে