
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস জব্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক থেকে বাসগুলো আটক করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মামুন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। পরে ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলেন। একপর্যায়ে আরেকজন হেলপার তাঁকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি হাঁটু ও হাতে আঘাত পান।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, ‘এ ধরনের গর্হিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আটক ঠিকানা পরিবহনের বাসগুলোর একজন হেলপার মো. রাসেল বলেন, ‘আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে এক ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এ জন্য ছাত্ররা কয়েকটি বাস আটক করেছেন। আমরা ঘটনার সঙ্গে জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঠিকানাসহ অন্যান্য পরিবহন কর্তৃপক্ষকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু প্রতিশ্রুতি দিলেও চালক ও হেলপারদের এমন আচরণ বন্ধ হচ্ছে না। বাসমালিক পক্ষকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে।
৩৩ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়।
৪১ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু জব্দ ও পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে এই অভিযানে ৪ হাজার ৫০০ ঘনফুট ভিটি বালুসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে