বিশ্ব ইজতেমা চলাকালে পাঁচটি ননস্টপ আন্তনগর ছাড়া সব ট্রেন টঙ্গী রেলস্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে। এ ছাড়া ইজতেমা উপলক্ষে কয়েকটি ট্রেনের ডে-অফ ও যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন রুটে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে আগামী রোববার ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত ননস্টপ সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার, পর্যটক ও বনলতা এক্সপ্রেস আন্তনগর ছাড়া অন্য সব আন্তনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে উভয় পথে ২ মিনিট করে থামবে।
ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক বন্ধ শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে। শুক্রবারে জয়দেবপুর কমিউটার-৪ (জয়দেবপুর-ঢাকা) বাতিল করে রেকটি জয়দেবপুর থেকে ঈশ্বরদী পাঠানো হবে। ডে-অফ সার্ভিসিং শনিবারের পরিবর্তে শুক্রবার করা হবে। শনিবার ৭৫৪ নম্বর ট্রেনের ইন রিপোর্টে টাঙ্গাইল পর্যন্ত এনে ‘টাঙ্গাইল-টঙ্গী স্পেশাল-১’ হিসেবে টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় টাঙ্গাইল-টঙ্গী-ঢাকা রুটে চালানো হবে।
আখেরি মোনাজাতের দিন ওই রেক দিয়ে ভোর ৫টা ২৫ মিনিটে জয়দেবপুর কমিউটার-১-এর পরিবর্তে মোনাজাত স্পেশাল হিসেবে টঙ্গী পর্যন্ত চালানো হবে। এরপর জয়দেবপুর কমিউটার-১ হিসেবে ট্রেনটি টঙ্গী থেকে জয়দেবপুর এবং জয়দেবপুর কমিউটার-২ হিসেবে জয়দেবপুর থেকে ঢাকায় ফিরবে। পরবর্তীকালে জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চালিয়ে ১২টায় রুট বর্ধিত করে টঙ্গী থেকে টাঙ্গাইল পর্যন্ত ‘টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২’ হিসেবে চালানো হবে এবং টাঙ্গাইল থেকে সুবিধাজনক পথে জয়দেবপুর কমিউটারের রেকটি ঢাকায় ফেরত আনা হবে। জয়দেবপুর কমিউটার-৩ টঙ্গী-জয়দেবপুর রুট এবং জয়দেবপুর কমিউটার-৪ বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আখেরি মোনাজাতের দিন ২ ফেব্রুয়ারি তুরাগ কমিউটার ট্রেন চলাচল বন্ধ থাকবে। আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন পরিচালনার জন্য ২ ফেব্রুয়ারি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ এবং ১০ নম্বর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ৭৫/৭৬ নম্বর ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন ও ২৬১,২৬২, ২৬৩ ও ২৬৪ নম্বর লোকাল ট্রেন ১ ও ২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। বিশেষ ট্রেন চলাচলের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে এবং পর্যাপ্ত টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন।
ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে একজন কর্মকর্তাসহ প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী সার্বক্ষণিকভাবে কাজ করবেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে