
রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁদের বিক্ষোভ থামাতে একপর্যায়ে দুই দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বকেয়া বেতন-ভাতার দাবিতে কুড়িল এলাকার সড়কে নামেন ওই পোশাক কারখানার শ্রমিকেরা। এতে যান চলাচল ব্যাহত হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শ্যাওড়া (জোয়ার সাহারা) এলাকায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা কুড়িল-রামপুরা সড়কের দুই পাশ অবরোধ করলে সন্ধ্যা ৭টার দিকে ফের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, বিক্ষোভকারীদের সড়ক অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এয়ারপোর্ট রোডে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের যোগাযোগও ব্যাহত হয়। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরপর সব রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে কিছুদিন আগেও সড়ক অবরোধ করেছিল ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা। সেদিন তাঁদের আশ্বস্ত করার পর তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দাবি পূরণ না হওয়ায় আজ আবার তাঁরা সড়ক অবরোধ করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে