রাজধানীর ডেমরায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার লাগিয়ে ‘জরুরি খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত’ লেখা একটি ট্রাকসহ মো. নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে স্টাফ কোয়ার্টার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে ডেমরা থানায় সোপর্দ করেন ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুসা কলিমুল্লাহ।
তার অভিযোগ, ওই চালক দীর্ঘদিন ধরে ট্রাকটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার প্রদর্শন করে ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল। নজরুল কিশোরগঞ্জের সদর থানার চর পিতলগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে সে ঢাকার তেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় থাকেন।
টিআই মুসা কলিমুল্লাহ আরও বলেন, আজ রোববার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টারগামী ওই ট্রাকটির গতিরোধ করি। এ সময় ট্রাকের আয়নায় সেনাবাহিনীর জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত স্টিকার (ফোন নম্বর সহ) দেখতে পেয়ে তার কাছে ট্রাকের কাগজপত্র দেখতে চাই। তখন আচরণ দেখে সন্দেহ হলে চালক নজরুলকে আটক করি। পরে দেখতে পাই স্টিকারের বিপরীত পাশে বাংলাদেশ পুলিশ বাহিনীর লোগো ব্যবহার করছে নজরুল। আর ট্রাকের কাগজ ও সেনাবাহিনীর অনুমতি পত্র চাইলে সে বলে কাগজ ক্যান্টনমেন্টে।
মুসা আরও বলেন, এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদ স্যারের নির্দেশে চালক নজরুলকে আটক করে ডেমরা থানায় ট্রাকসহ সোপর্দ করি।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, প্রতারক চালক ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে