
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অধিকার সুরক্ষায় ঢাকায় একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘Safeguarding the Rights of Disadvantaged Children Ahead of the 13th National Parliamentary Election 2026’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো (LEEDO), সহযোগিতায় ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএনসিসির সম্মেলনকক্ষে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ‘একটি শহরে দূষণের সবচেয়ে বড় প্রভাব পড়ে শিশুদের ওপর। শিশুরাই সবচেয়ে ভালনারেবল গোষ্ঠী। আমাদের লক্ষ্য শিশুবান্ধব নগর গড়ে তোলা, যেখানে শিশুদের শ্বাস নেওয়ার মতো পরিবেশ ও খেলার জায়গা থাকবে।’

মোহাম্মদ এজাজ আরও বলেন, শহরে আরবান সোশ্যাল সেফটি নেট অত্যন্ত দুর্বল। কারণ, জাতীয় নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রামভিত্তিক হওয়ায় নগরের বাস্তব চাহিদা যথাযথভাবে প্রতিফলিত হয় না।
গোলটেবিল বৈঠকে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তরুণ সাংবাদিক মাহফুজা সুলতানা মুন্নি। তিনি বলেন, রাজনৈতিক প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের ব্যবহার বন্ধে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে লিডো পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর জন্য ১২ দফা ইশতেহার ঘোষণা করে। প্রস্তাবনায় উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে—স্বতন্ত্র মন্ত্রণালয় বা অধিদপ্তর গঠন, সব শিশুর বৈধ পরিচয় নিশ্চিতকরণ, কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেইস চালু, শিশু হেল্প ডেস্ক স্থাপন, বিনা মূল্যে শিক্ষা ও চিকিৎসা, জরুরি আবাসন, কারিগরি প্রশিক্ষণ, মাদকাসক্তি প্রতিরোধ ও পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ এবং শিশুদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার না করার সুস্পষ্ট অঙ্গীকার।
গোলটেবিল বৈঠকে শিশু অধিকারকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও তরুণ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে শিশুদের অধিকারকে রাজনৈতিক অগ্রাধিকারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে